নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সন্ধ্যা ৬টার পর নৌযানে মাওয়া ঘোরাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন। লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার। ঠাঁকুরগাও উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। বগুড়ায় ২ ভরি ওজনের সোনারবার ছিনতাই গ্রেপ্তার ৪। ফ্যাস্টিভালে বাংলাদেশ আজ ২ জয় পেয়েছে। ভারতে ঘুর্ণিঝড় অর্ণবে ৫ জনের মৃত্যু। বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গুলিস্তানে শতার্ধিক ফুর্টপাটে অবৈধ উচ্ছেদে : ডিএনসিসি। সোনারগাঁও আলফা পরিবহন তল্লাশি করে ২৩ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

আমারদেশ২৪ ডেস্ক:
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এর আগে সোমবার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় লন্ডন থেকে ভার্চু্যয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দলের আলোচনার বিষয়বস্তু পর্যালোচনা করা হয়। এছাড়াও, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত-বার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন