নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

সাংবাদিকতার পথ উন্মুক্ত করেছিলেন জিয়াউর রহমান।

নিউজ ডেস্ক:

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পথ উন্মুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে এদেশে স্বাধীন মত প্রকাশের পথ প্রশস্ত করেছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার (১ জুন) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণমাধ্যমবান্ধন রাজনীতি মানে বিএনপি।দেশে ইলেকট্রনিক মিডিয়াসহ আধুনিক সংবাদ মাধ্যমেরও বিকাশ ঘটে সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের হাত ধরে বিএনপির আমলে। সে কারণে এদেশের সাংবাদিক সমাজের সঙ্গে বিএনপির সম্পর্ক খুব ইতিবাচক।

দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি সবসময় সাংবাদিক সমাজকে পাশে পেয়েছে উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

খাবার বিতরণের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

দেশপ্রেমিক সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা সভাপতি আঞ্জুরুল হক খোকন, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মানবাধিকার ব্যক্তিত্ব বিনয় কৃষ্ণ মল্লিক, চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান।

 

আরও পড়ুন