নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

পটিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ১১৮৪ অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ।

নিউজ ডেস্ক:

সোমবার ০২ জুন ২০২৫

পটিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুটি অবৈধ গ্যাস ক্রস-ফিলিং কারখানায় অভিযান চালিয়ে মোট ১,১৮৪টি অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। এ সময় ৭ জনকে আটক করে যৌথবাহিনী।

এর আগে রবিবার (১ জুন) রাত ১২টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের আব্দুল লতিফ সওদাগরের বাড়ি এবং কোলাগাঁও ইউনিয়নের চাপরা এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী।

অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন—মো. জহিরুল ইসলাম কামাল (২৯), আজিজুল ইসলাম (২৫), মো. আরিফ (১৮), সাজ্জাদ হোসেন (১৯), মো. আবুল কাসেম (১৮), মো. আতিকুর রহমান (২৬) ও নুর মোহা, আলভী (১৪)।

জানা যায়, আটককৃতরা সরকারিভাবে বরাদ্দকৃত গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস সংগ্রহ করে তা অবৈধভাবে বেসরকারি সিলিন্ডারে স্থানান্তর করতেন। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল, যা জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ ও আইন পরিপন্থী।

এই বিষয়ে পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক  আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ২টি কারখানা থেকে যথাক্রমে ৪৯১ ও ৬৯৩ টি মোট ১১৮৪ টি ভরা ও খালি সিলিন্ডার জব্দ করা হয়। আটককৃত আসামীদের ৩ দিনের জেল হয়।

 

আরও পড়ুন