নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

পাহাড়ি ঢলে রাউজানের জলাবদ্ধতা সৃষ্টি, আশঙ্কা রয়েছে বন্যার।

প্রতিনিধি:চট্রগ্রাম।

মঙ্গরবার, ৩ জুন, ২০২৫

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালদা নদী, সর্তা ও ডাবুয়া খালের পানি বেড়ে যাওয়ায় রাউজানের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে রয়েছে নিম্নাঞ্চলের মানুষের বাড়িঘর, রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

এর আগে রোববার (১ জুন) সকাল থেকে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সতা-ডাবুয়া, রাউজান, কলমপতি কাঁশখালী ও বেরুলিয়া খালে বিপৎসীমাহীন পানি বেড়ে যাওয়ায় বন্যা হওয়ায় আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রাউজান পৌর এলাকার বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে কৃষি জমি ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়িঘর নির্মাণ ও সীমানা প্রাচী নির্মাণ করায় পৌর এলাকার অন্তত ৫০ টি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়েছে। এতে উপজেলার বিভিন্ন গ্রামে হাঁটু পানির নিচে তলিয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর।
অপরদিকে বেড়েছে হালদা-কর্ণফুলী নদীর জোয়ার ও পাহাড়ি ঢলের পানি। এতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামীপাড়া, সামমাহালদারপাড়া, ছামিদর কোয়াং, কচুখাইন, উরকিরচর ইউনিয়নের মইশকরম, সওদাগরপাড়া, সুজারপাড়া, খলিফার ঘোনা ও বৈইজ্জাখালি, বাগোয়ান ইউনিয়ন,পশ্চিম গুজরা ইউনিয়ন,গহিরা ইউনিয়নের দইলনগর, সিকদারপাড়া কাজীপাড়া, কোতোয়ালি ঘোনা, নোয়াজিষপুর ইউনিয়নের ফতেনগর, তাবুয়াসহ অন্তত শতাধিক গ্রামের ঢুকে পড়েছে পানি। ফলে ডুবে রয়েছে বাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ, স্কুল-মাদ্রাসা, ব্যবসায় প্রতিষ্ঠান। তলিয়ে গেছে কৃষকের ফসলি জমি, মৎস্য চাষীদের মাছের মাছের প্রজেক্ট, পুকুর। বাড়ির উঠানে ও সড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়া পানিতে মাছ ধরার উৎসবে মেতে উঠেন স্থানীয়রা। তবে কিছু কিছু স্থানে বিচ্ছিন্ন রয়েছে বিদুৎ সংযোগও।
রাউজান পৌর এলাকার স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে কৃষি জমি ভরাট, খাল দখল করা, কালভার্টের মুখ বন্ধ করে মাটি ভরাট করে বাড়িঘর, আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে চাই তারা।
বেরুলিয়া এলাকার বাসিন্দা মো, ইউছুপ বলেন, আমাদের বাড়ির ১৫ পরিবার দুদিন ধরে পানিবন্দি। বাড়ির উঠানে হাঁটু পর্যন্ত পানি জমে  আছে। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা এলাকাবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুর্ভোগতে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আরও পড়ুন