নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত।

 

নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ০ ৭ জুন, ২০২৫

নগরীর দামপাড়া এলাকায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মো, আলাউদ্দিন আল কাদেরী।

নামাজে প্রচুর মুসল্লি অংশ নেন। ভোর থেকেই হাজারো মানুষ ঈদের জামাতে অংশ নিতে ভিড় জমায়। নামাজ শেষে খুতবা প্রদান এবং  দেশ জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। একই স্থানে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো, আহমদুল হক।

প্রতি বছরের মতো এবারও মুসল্লির জন্য নানা ব্যবস্থা রাখা হয় মসজিদ প্রাঙ্গণে। স্থাপন করা হয় ১৪২টি সিলিং ফ্যান, ৭০টি স্ট্যান্ড ফ্যান ও পানি সরবরাহ ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি মনিটরিংসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ৮টায় নগরীতে ঈদের আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয় জিমনেসিয়াম মাঠে। এতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। কমিটির আওতাধীন নগরের আরও ৯৩টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় ঈদের জামাত আয়োজন করা হয়। এগুলো হলো লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ। নামাজ শেষে নগরের বিভিন্ন স্থানে শুরু হয় পশু কোরবানি।

আরও পড়ুন