নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ।

 

নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সড়ক ও নৌপথের পাশাপাশি রেল পথেও ফিরছেন তারা। অনেকে ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন।
আজ মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে যাত্রীরা। এসময় কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মানুষের ভিড় চোখে পড়ে। সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনার কয়েকটি লঞ্চে ফিরতি যাত্রীর সংখ্যা বেশি।
উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই রাজধানীতে প্রবেশ করে বেশ কয়েকটি ট্রেন। এখনো যাত্রীর চাপ কিছুটা কম থাকায় ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরে আসার কথা জানান অনেক যাত্রী।
এদিকে ঈদ পরবর্তী সময়ে প্রিয়জনের সঙ্গে যোগ দিতে ঢাকা ছাড়ছেন অনেকে। যাতায়াত নির্বিঘ্ন হওয়ায় খুশি সবাই।

আরও পড়ুন