নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
গলায় অস্ত্র ঠেকিয়ে শিশু ধর্ষনের অভিযোগ
আমারদেশ২৪ নিউজ।
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
 চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সি এক কণ্যশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের শাকিল আহমেদের বিরুদ্ধে। এ সময় অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এর আগে সোমবার (১৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার শিশুটির বাবা যখন গ্রামের মাঠে কাজ করছিলেন। পরে সকাল ১০টার দিকে শিশুটি বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল। পথের মধ্যে চাঁদপুর গ্রামের শাকিল শিশুটির গলায় ধারালো হাসুয়া ঠেকিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না জানানোর জন্য সে শিশুটিকে হুমকিও দেয়। অভিযুক্ত শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে শিশুটি দ্রুত তার বাবাকে বিষয়টি জানায়। খবরটি এক পর্যায়ে গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর বিকেলে স্থানীয় জনতা শাকিলকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে সোপর্দ করে। একই সময়ে, গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার বলেন, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন