নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অনিয়ম-দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়ণে ক্ষতবিক্ষত চট্টগ্রাম: সিডিএ চেয়ারম্যান। কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি সরবরাহ করবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন: চীফ প্রসিকিউটর। অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড (বিজিবি)। বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করবে বলে তাঁদের প্রত্যাশা। দেশের ৬ জেলায় বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর। চন্দ্রগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু ৩ আহত ১৫। পরীমনির জীবনটাই বির্তকের মাঝে মিডল ফিঙ্গারে কি আছে। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ৮২ রান। ডামি নির্বাচনের মাধ্যমে ১৭ বছরে গণতন্ত্রকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত: স্পিকার হাফিজ।

দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ তীব্র ঝড়ের সম্ভাবনা।

 

আবহাওয়া ডেস্ক:
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

আজ দুপুরের মধ্যে দেশে ৮টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আরও পড়ুন