নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। স্বরাষ্ট্রমন্ত্রী- জ্বালানি মন্ত্রীর পদত্যাগের ৩ দফা দাবীতে গণবিক্ষোভ করবেন: এনসিপি। জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ এনসিপি নেতা বিষপানে আত্মহত্যা। শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২। পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান আটক। ট্রোমসোতে ছুটি কাটাচ্ছেন টালিউড অভিনেতা দেব। মাহি ভিজের সংসার ভেঙেছে জয় ভানুশালীর সঙ্গে। দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন: পাভেল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর দেখা যাবে নেটফ্লিক্সে। তিশা ফারুকীর ১৬ বছরের সংসার জীবন ভাঙগনে গুঞ্জন।

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ।

 

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের তেল আবিবে বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরা।এক বিবৃতিতে নরওয়ের মন্ত্রণালয় বলেছে, “আমরা আজ রাতে তেল আবিবে অবস্থিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। বিস্ফোরণের ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি।তবে বিবৃতিতে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানায়নি মন্ত্রণালয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, তিনি কিছুক্ষণ আগে রাষ্ট্রদূত পের এগিল সেলভাগ-এর সঙ্গে কথা বলেছেন।

রাষ্ট্রদূত সেলভাগের বাসার আঙিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছিল, যা একটি ‘গুরুতর অপরাধ’ হিসেবে বর্ণনা করে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। নরওয়ের পত্রিকা ভিজি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে তেল আবিবে অবস্থিত নরওয়ের দূতাবাস সোমবার বন্ধ রাখা হয়েছিল।

 

আরও পড়ুন