নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

৫৭ দেশের সহস্রাধিক মুসলিম নেতাদের বৈঠক আজ।

 

আন্তজার্তিক ডেস্ক:
শনিবার, ২১ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। ২ দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা কারণে হতাহতের তালিকাও ক্রমশ দীর্ঘ হচ্ছে। এ অবস্থায় বিশ্বের ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ সহস্রাধিক মুসলিম নেতা বৈঠকে বসতে চলেছেন।

আজ শনিবার (২১ জুন) তুরস্কে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে যোগ দিতে এরইমধ্যে ইরান, সৌদি আরব, পাকিস্তানসহ বিভিন্ন দেশে পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় পৌঁছেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামি বিশ্বের প্রতিনিধিরা আলোচনা করবেন। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  আসতে পারে।

আনাদোলু এজেন্সি ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই বৈঠকের আয়োজন করেন। দুদিনের এই শীর্ষ সম্মেলন ‘পরিবর্তনশীল বিশ্বে ইসলামিক সহযোগিতা সংস্থা’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত ওআইসির ভূমিকার প্রতি ক্রমবর্ধমান বৈশ্বিক আগ্রহ তুলে ধরবে।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বৈঠকের আলোচনা বিষয়বস্তুর মধ্যে রয়েছে, ক্রমবর্ধমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা-বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত।

এছাড়া বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মুখোমুখি রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির ওপরও আলোকপাত করা হবে শীর্ষ সম্মেলনে।

আরও পড়ুন