নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। অরণ্যে রয়েল বেঙ্গল টাইগার শিকার ছিল অনেকের কাছে সাহসিকতার প্রতীক। কুমার দাসকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি আউন্স ৪ হাজার ৪৫ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। অনিয়ম, অতিরিক্ত ফি আদায় ও প্রতারণা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে: নুর। নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি। রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা। প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে।

দেশের ৮ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত।

নিউজ ডেস্ক:
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
আজ মঙ্গলবার (১ জুলাই) দেশের ৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পাশাপাশি ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে চার বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি।
আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া সপ্তাহজুড়েই সারা দেশে বজ্রবৃষ্টি হতে পারে।
অন্যদিকে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আমারদেশ২৪ নিউজ ডেস্ক:।

আরও পড়ুন