নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। স্বরাষ্ট্রমন্ত্রী- জ্বালানি মন্ত্রীর পদত্যাগের ৩ দফা দাবীতে গণবিক্ষোভ করবেন: এনসিপি। জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ এনসিপি নেতা বিষপানে আত্মহত্যা। শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২। পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান আটক। ট্রোমসোতে ছুটি কাটাচ্ছেন টালিউড অভিনেতা দেব। মাহি ভিজের সংসার ভেঙেছে জয় ভানুশালীর সঙ্গে। দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন: পাভেল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর দেখা যাবে নেটফ্লিক্সে। তিশা ফারুকীর ১৬ বছরের সংসার জীবন ভাঙগনে গুঞ্জন।

চট্রগ্রাম হালিশহরে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি ডিভাইস উদ্ধার।

আমারদেশ২৪ নিউজ।

বুধবার , ২ জুলাই, ২০২৫

চট্টগ্রাম হালিশহর বি-ব্লক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সোমবার (১ জুলাই) রাতে শুরু হয়ে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত চলে এই অভিযান।

র‍্যাব সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ওই ভবনের নবম তলায় গোপনে অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, বিটিআরসি ও এনটিএমসি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার করা হয় ৩০টি সিম বক্স, ১০টি শক্তিশালী সার্ভার, প্রায় ১০ হাজার মোবাইল সিমকার্ড (অধিকাংশই টেলিটক ও কিছু এয়ারটেল), একাধিক রাউটার, কম্পিউটার এবং নেটওয়ার্কিং সরঞ্জাম।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মেজর সানরিয়া চৌধুরী বলেন, “এই চক্রটি মূলত বিদেশ থেকে অবৈধ ভিওআইপি কল পরিচালনা করে আসছিল। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। চক্রটি প্রতারণামূলকভাবে অন্যের নামে সিম সংগ্রহ করে সেগুলো ব্যবহার করত।”

তিনি আরও জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চক্রের অন্যতম সদস্য বলে স্বীকার করেছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে র‍্যাব।”অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত সরঞ্জাম বিটিআরসির মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

 

আরও পড়ুন