নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

এস আলম গ্রুপের বিভিন্ন সম্পত্তি, শেয়ার ও ব্যাংক হিসাব ক্রোকের নির্দেশ।

আমারদেশ২৪ নিউজ।

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ 

নগরীর চট্রগ্রাম ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার ১০ হাজার ২৮০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় এস আলম গ্রুপের বিভিন্ন স্থাবর সম্পত্তি, শেয়ার ও ব্যাংক হিসাব ক্রোকের (জব্দ) নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মতিঝিলে অবস্থিত একটি চারতলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনসহ মোট ৫.০০ কাঠা ৯.৯০ ডেসিমেল জমি ক্রোক করা হয়েছে। এই সম্পত্তির মালিকানা রয়েছে এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটেডের চেয়ারম্যান ফারজানা পারভীন। ২০২৩ সালের ১৩ আগস্ট তিনি সম্পত্তিটি অর্জন করেন।

এছাড়া এস এস পাওয়ার লিমিটেডের মালিকানাধীন প্রায় ৫৮ কোটির বেশি শেয়ারসহ বাঁশখালী উপজেলার গন্ডামারা ও আলকডিয়া মৌজায় প্রায় ৩১,২৫১.৭০ ডেসিমেল জমি, স্থাপনা, যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য চলমান ও অচল সম্পত্তি ক্রোক করা হয়েছে। এস. আলম গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান যেমন এস. আলম সিমেন্ট, এস. আলম ভেজিটেবল অয়েল এবং সোনালী কার্ডো লজিস্টিক লিমিটেড এই শেয়ার ও সম্পত্তির মালিক বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি গুলশান সার্কেল–১ শাখার একটি ব্যাংকে অবস্থিত এস.এস. পাওয়ার লিমিটেড–এর তিনটি এমএসএনডি হিসাবও ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এই হিসাবগুলোতে মোট জমার পরিমাণ প্রায় ১৩৮ কোটি টাকা। এর মধ্যে একটি হিসাবে রয়েছে ১০২ কোটি ৩৯ লাখ টাকা, দ্বিতীয়টিতে ৩৫ কোটি ৮৫ লাখ টাকা এবং তৃতীয়টিতে রয়েছে ৭৭৮ টাকা ৩১ পয়সা।

বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ জানান, গত ২২ জুন নগরীর ইসলামী ব্যাংক কাতুনগঞ্জ শাখা ১০ হাজার ২৮০ কোটি ৩৬ লাখ ১৫ হাজার ১৯৭ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে মামলাটি দায়ের করেন। এতে এস আলম ভেজিটেবল ওয়েল লিমিটিডে, প্রতিষ্ঠানটির এমডি শহিদুল আলম, চেয়ারম্যান ফারজানা পারভিন, শেয়ারহোল্ডার ও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, শেয়ারহোল্ডার আবদুস সামাদ, মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, ওসমান গণি, মো. রাশেদুল আলম ও এহসানুল আলমকে বিবাদী করা হয়।

আরও পড়ুন