নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর।

নিউজ ডেস্ক:

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো. আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রাথমিকভাবে এটিকে ‘দুর্ঘটনা’ বলা হলেও, স্থানীয়রা প্রশ্ন তুলছেন—প্রতিবেশীর অবহেলাই কি এই শিশুর প্রাণহানির কারণ?

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ফজিল খাঁর হাট সংলগ্ন আবুল হোসেন মার্কেট এলাকার একটি বাড়ির ছাদে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। নিহত আসিম দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. সাইফুদ্দিন প্রবাসে রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আসিমের ছোট ভাই আইয়ান বলেন,“ভাইয়া ও আমরা সবাই ছাদে খেলছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। দেখি, ভাইয়ার গলায় কাপড় শুকানোর রশি পেঁচিয়ে গেছে। তার পিঠে পড়ে আছে টিন ও গাছের কাটা ডাল। আমরা চিৎকার করলে মা ও আশপাশের লোকজন ছুটে আসে।

চাচা গিয়াস উদ্দিন জানান, পাশের একটি বাড়িতে গাছ কাটার সময় ছিঁড়ে পড়া ডাল ছাদের টিন ভেদ করে পড়ে আসিমের ওপর। সে সময় ছিঁড়ে পড়ে রশি ও টিনের ধাক্কায় শ্বাসরুদ্ধ হয়ে পড়ে শিশুটি। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য জোবাইদা আক্তার মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই মৃত্যুর পেছনে অবহেলা আছে কিনা, তা তদন্ত হওয়া উচিত।শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রিয়াদুল ইসলাম জানান, “লাশের সুরতহাল করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “তদন্ত টিম পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন