নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

বোয়ালখালী পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা।

চট গ্রাম প্রতিনিধি।

শুক্রবার , ৪ জুলাই, ২০২৫

চট্টগ্রামের,বোয়ালখালী,পৌরসভায়,২০২৫–২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি, ৮ লক্ষ ২৪ হাজার ৯২২ টাকার বাজেট ঘোষণা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

 দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে পৌর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, রহমত উল্লাহ। তিনি বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পৌঁছে দিতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বাজেট প্রণয়ন অপরিহার্য। সেইসঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। ইউএনও জনতার পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, জনগণের মতামত বিবেচনায় নিয়েই সেবা খাতকে অগ্রাধিকার দিতে হবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদসহ পৌর সহায়ক কমিটির সদস্যবৃন্দ। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ–সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী,কাজী আয়েশা ফারজানা, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী এবং সাংবাদিক শাহ আলম বাবলুসহ স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। পৌরসভার প্রশাসনিক পর্যায়ে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান ও হিসাবরক্ষক মজিবুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন