নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

বিয়ের ২ সপ্তাহ পর মারা গেলন রোনালদোর সতীর্থ।

স্পোটস ডেস্ক:
শুক্রবার ৪ জুলাই, ২০২৫
লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোতা মাত্র ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছে। দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকাকে বিয়ে করা এই ফরোয়ার্ডের গাড়ি স্পেনের উত্তরাঞ্চলের এক সড়কে দুর্ঘটনায় পড়েছিল বলে জানা গেছে। গাড়িতে তার ২ বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আন্দ্রেরও।
সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে অন্য এক গাড়িকে ওভারটেক করার সময় দিয়েগোর ল্যাম্বরগিনির চাকা ফেটে যায়। গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে এবং গাড়িতে আগুন ধরে যায়।  ২  সপ্তাহ আগেই দীর্ঘদিনের বান্ধবী ও তার তিন সন্তানের মা রুত কারদোসোকে বিয়ে করেছেন দিয়েগো। বলা হচ্ছে স্পেনের জামোরা অঞ্চলের এ ফিফটি রুটের কাছে দুর্ঘটনা ঘটেছে। পর্তুগাল থেকে স্পেনে যাওয়ার পথে এ সড়কটি বেশি ব্যবহৃত হয়।
কাস্তিয়া ও লিওন অঞ্চলের জরুরি বিভাগ এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, জামোরার কেরনাদিয়া শহরতলীর কাছে এ ফিফটি টুর ৬৫ কিলোমিটারে একটি দুর্ঘটনার ব্যাপারে বেশ কয়েকটি ফোন করা হয়েছিল। দুর্ঘটনায় একটি গাড়ির কথা বলা হয়েছে এবং সেটিতে আগুন ধরে গিয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, মমবুয়ে হেলথ সেন্টার থেকে একটি মেডিক্যাল ইমার্জেন্সি ইউনিট ও প্রাইমারি কেয়ার মেডিক্যাল স্টাফ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থলে দুজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রধান পেদ্রো প্রোয়েনকাও নিশ্চিত করেছেন দিয়েগোর মৃত্যুর খবর, ‘আজ সকালে স্পেনে দিয়োগো জোতা ও আন্দ্রে সিলভার মৃত্যুর খবরে পর্তুগিজ ফুটবল ফেডারেশন ও পর্তুগালের পুরো ফুটবল কমিউনিটি শোকাহত।’
২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪ কোটি ৪৭ লাখ ইউরোতে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। একটি প্রিমিয়ার লিগ জয়ের পথে ১৮২ ম্যাচে ৬৫ গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। পর্তুগালের জার্সিতেও ৪৯ ম্যাচে করেছেন ১৪ গোল, জিতেছেন দুটি নেশনস লিগ।

আরও পড়ুন