রাজধানীতে বিজনেস সামিটে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইসলাম ব্যবসায় অতিমুনাফা সমর্থন করে না।আজ শনিবার (৫ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোস্যাল বিজনেস সামিটে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মুসলিম বিশ্বের কর্তব্য হলো কুরআন এবং সহি হাদিসগুলোকে মেনে চলা। মুসলিম বিশ্বের ঐক্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা, ফিলিস্তিনি নাগরিকসহ নির্যাতিত মুসলিমদের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারিনি। শুধুমাত্র মুসলমানদের অধিকার রক্ষা নয় বরং অন্য সব ধর্মের বর্ণের মানুষের অধিকার সংরক্ষণ করা প্রয়োজন।
মুসলিম বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, থ্রি জিরো তত্ত্ব নিঃসরণের অনুসরণ করে মুসলিম বিশ্ব আগামীতে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।









