নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ।

স্পোটস ডেস্ক।

প্রথম ম্যাচে হতাশাজনক হার ভুলে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।

গতকাল রবিবার কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। লিটন দাস ও শামীম হোসেনের ব্যাটে গড়া এই সংগ্রহ পরে যথেষ্টই প্রমাণিত হয় দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে।

জবাবে ব্যাট করতে নেমে একেবারেই পাত্তা পায়নি শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের সামনে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে, আর দাসুন শানাকা করেন ২০ রান। এ ছাড়া কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।প্রথম ম্যাচে হারের পর সিরিজে দারুণভাবে ফিরে বাংলাদেশ।

৮৩ রানের এই জয় টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার, ১৬ জুলাই। এই ম্যাচই নির্ধারণ করবে সিরিজের চ্যাম্পিয়ন দল।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন