নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

প্রবাসী ক্লাব লিমিটেড ও সেভরণ ক্লিনিকাল ল্যাবরেটরি লিঃ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত।

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও সেভরণ ক্লিনিকাল ল্যাবরেটরি লিঃ মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত।
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি।

রবিবার ২০ জুলাই ২০২৫

চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও চট্টগ্রামের অন্যতম সুপরিচিত সেভরণ ক্লিনিকাল ল্যাবরেটরি লিঃ মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ ২০ জুলাই (রবিবার) বিকেল ৪ টায় হাসপাতালটির সভাকক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এই চুক্তি স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হয়।
সেভরণ ক্লিনিকাল ল্যাবরেটরি লিঃ এর জেনারেল ম্যানেজার পুলক পারিয়েল এর সভাপতিত্বে কর্পোরেট অফিসার রাজেসের সঞ্চালনায় ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহাদাত হোসেন ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের ভাইস-চেয়ারম্যান , সাংবাদিক ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এডমিন হোসাইন আল মাসুদ।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের
আলোচনা শেষে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেভরণের জি এম পুলক পারিয়াল ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের ভাইস-চেয়ারম্যান ইসমাইল ইমন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং পরস্পরের মধ্যে স্মারক কপি বিনিময় করেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসী সদস্যরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা লাভ করবেন বলে আশা করা যাচ্ছে, যা প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের দেশে অবস্থানরত পরিবারের জীবনযাত্রায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের দেশে অবস্থানকারী সদস্যদের মধ্যে , আব্দুল মান্নান,আবু ইউসুফ মামুন, নুরুল কবির,কমর উদ্দিন, জসিম কুসুমপুরী,আলী জিয়া,গাজী শহিদ,তারেক মাহমুদ, নাসির উদ্দিন,আবু কালাম চৌধুরী,খালেদ হোসেন রুবেল প্রমুখ।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন