নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তেল আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

রাঙামাটির কাপ্তাই লেকের পানি ক্রমেই বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি।

 

নিজস্ব প্রতিবেদক

সোমবার ০৪ আগস্ট২০২৫

ভারী বর্ষণ ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে রাঙামাটির কাপ্তাই লেকের পানি ক্রমেই বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছ পৌঁছেছে। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট।

গতকাল রোববার (৩ আগস্ট) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, টানা বৃষ্টিপাতের কারণে দ্রুতই লেকে পানি বাড়ছে। আজ সকাল ১০টা পর্যন্ত লেকে পানি ছিল ১০৬.৮৪ ফুট। যা বিপদসীমার কাছাকাছি।

কাপ্তাই লেকের ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল পর্যন্ত। যদি পানি ১০৮ ফুট অতিক্রম করে, তাহলে কেন্দ্রের ১৬টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সভার মাধ্যমে নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে সাধারণ মানুষকে জানানো হবে।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘রোববার সকাল ৯টা পর্যন্ত ৫টি ইউনিট থেকে মোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।’

আমারতেশ ২৪ নিউজ।

আরও পড়ুন