নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

কাজী নজরুলের প্রয়াণ দিবসে বিশেষ নাটক

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। এটি আজ রাত ১০ টা ৩০ মিনিটে প্রচার হবে।

নজরুলের ‘বাদল বরিষণে’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন বিষ্ণু ঈয়াস। পরিচালনা করেছেন সীমান্ত সজল।

এ গল্পে দেখা যাবে, দীর্ঘদিন পর শহর থেকে গ্রামে আসেন জমিদার বাড়ির ছোট ছেলে রুদ্র। শৈশবের স্মৃতিমাখা গ্রামটি ঘুরে দেখতে গিয়ে দৃষ্টি পড়ে কাজরীর দিকে। কৃষ্ণসুন্দরী কাজরীর কালো হরিণ চোখ তাকে আকৃষ্ট করে।

নাটকটিতে অভিনয় করেছেন, রওনক হাসান, মৌসুমী হামিদ, জয়রাজ প্রমুখ।

আরও পড়ুন