নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা।

(চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্ত করার অভিযোগে জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত জসীম ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের মাইজপাড়ার তোফায়েল আহমেদের ছেলে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি খাগড়াছড়িতে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে তিনি চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে খাগড়াছড়িগামী একটি বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বাসের পেছনের আসনে বসা জসীম সিগারেট ফেলার অজুহাতে ওই শিক্ষার্থীর শরীর স্পর্শ করে তাকে হেনস্তা করেন। শিক্ষার্থী এবং অন্য যাত্রীরা এর প্রতিবাদ করলে জসীম তাদের হুমকি প্রদান করেন। একপর্যায়ে যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় জসীমকে তার স্ত্রী ও সন্তানসহ বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

পরে বাসটি যাত্রী নামানোর জন্য ফটিকছড়ি পৌর সদরে থামলে জসীম অটোরিকশায় করে সেখানে পৌঁছে পুনরায় ওই বাসে ওঠেন। সেখানে তিনি ওই শিক্ষার্থীর চুল ধরে টান দেন এবং শারীরিক হেনস্তাসহ নানা হুমকি প্রদান করেন। এ সময় বাসের যাত্রী, চালক ও হেল্পারের সহায়তায় তাকে আটক করা হয় এবং বিকাল ৫টার দিকে ফটিকছড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নিজে বাদী হয়ে জসীমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

amardesh24.com

 

আরও পড়ুন