নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন উপদেষ্টা আসিফ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করেছে বাংলাদেশ। এ সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনূর্ধ্ব-২০ সাফে এটাই বাংলাদেশের যুবাদের প্রথম শিরোপা। বুধবার (২৮ আগস্ট) নেপালের আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে যুবারা।

বাংলাদেশ দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেছেন,‘ক্রীড়াঙ্গনে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য আসবে আরও বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’

ভবিষ্যতে ক্রীড়াঙ্গনের সকল পর্যায়ে এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

আরও পড়ুন