নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

লিজেন্ডস লিগে দল পাননি তামিম

লিজেন্ডস লিগ ক্রিকেটের আগামী আসরের জন্য বৃহস্পতিবার দিল্লিতে নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ নিলামে অবিক্রিত থেকেছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এই তালিকায় আছেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো বাংলাদেশি তারকারাও।

গত ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। এরপর বাংলাদেশের জার্সিতে আর কোনো ম্যাচ খেলেননি তিনি। তার ফেরার সম্ভাবনা নিয়েও আছে ধোঁয়াশা। জাতীয় দলে তার ভবিষ্যৎ অনিশ্চিত।

তাই নাম দিয়েছিলেন লিজেন্ডস লিগের নিলামে। তবে দল পেলেন না এই বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তাছাড়া বাংলাদেশ থেকে দল পাননি আরও বেশ কয়েকজন ক্রিকেটার। এ তালিকায় আছেন—আশরাফুল, নাফিস ইকবাল, এনামুল হক জুনিয়র ও ইলিয়াস সানি।

তাছাড়া বিদেশি তারকাদের মধ্যে অবিক্রিত থেকেছেন তিলাকরত্নে দিলশান, দিনেশ রামদীন, টিম পেইন, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মার্টিন গাপটিল, হাশিম আমলা, উপুল থারাঙ্গা, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান।

আরও পড়ুন