নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বিসিবিকে আইসিসি: ভারতে খেলতেই হবে, নাহলে পয়েন্ট হারাতে হবে।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে রাজি নয় বাংলাদেশ। কারণ নিরাপত্তা শঙ্কা। বিষয়টি নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনাও হয়েছে। 

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সাইটটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেয়ার অনুরোধ তারা গ্রহণ করছে না। ওই আলোচনায় আইসিসি বিসিবিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে— বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে যেতে হবে, নয়তো পয়েন্ট হারাবে। অর্থাৎ না খেলার জন্য বাংলাদেশ শূন্য পয়েন্ট পাবে, আর সূচিতে থাকা বিপক্ষ দলগুলো ওই ম্যাচের জন্য পূর্ণ ২ পয়েন্ট পাবে।

আরও পড়ুন