নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

জামায়াত আমির মঞ্চে শুয়ে পড়লেন।

নিউজ ডেস্ক।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬

লাস্টনিউজবিডি, ৬ ফেব্রুয়ারি: ঝালকাঠিতে নির্বাচনি জনসভা মঞ্চে এক স্থানীয় সমর্থকের কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত হলে এ ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কৌশল বিনিময় করেন।

দুপুর ২টার দিকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। জামায়াত আমির বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ঝালকাঠির গর্ব, এই জনপদের সাহসী ও প্রতিবাদী সন্তান ছিলেন। তিনি কোনো দলের নয়, পুরো জাতির গর্বের। হাদি দুটি স্বপ্ন বুকে ধারণ করেছিল-একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ, আরেকটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। ইনশাআল্লাহ, আমরা সরকার গঠন করতে পারলে হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে।

তিনি বলেন, হাদির রক্তের দায় রাষ্ট্রকে নিতেই হবে। বিচারহীনতার যে সংস্কৃতি দেশে চালু রয়েছে, তা চলতে দেওয়া হবে না। জামায়াতে ইসলামী জোট সরকার গঠন করতে পারলে শহীদের পরিবার শুধু সান্ত্বনা নয়, ন্যায়বিচার পাবে। এটাই আমাদের অঙ্গীকার।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন