আমারদেশ২৪ নিউজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপ)। ঘোষিত এই ইশতেহারকে দলটি সাধারণ নির্বাচনি প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা হিসেবে আখ্যায়িত করেছে।আজ শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারটি প্রকাশ করেন
বিএনপির নির্বাচনি ইশতেহারে ৫টি প্রধান খাতে মোট ৫১ দফা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ৯টি প্রধান নির্বাচনি অঙ্গীকার ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে রয়েছে- রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সৃংস্কৃতি ও সংহতিঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।









