আন্তর্জাতিক ডেস্ক।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৩ দিন ধরে চলা ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে ২৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তানসরকারের দাবি অনুযায়ী ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র গোষ্ঠীর ১৯৭ জন সদস্য, ২২ জন পাকিস্তানি সেনা এবং শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
আজ বুধবার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, গত ৩১ জানুয়ারি বেলুচিস্তানজুড়ে একযোগে চালানো সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুরু হয়। ওইদিন বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশের অন্তত ১২টি শহর ও জনপদে সমন্বিত হামলা চালায়, যার ফলে বেলুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়ে।
আমারদেশ২৪ ডেস্ক।








