নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আজ বরিশাল – ফরিদপুর যাচ্ছেন: তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারাভিযানে আজ বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ সফরের কথা জানান।

সফরসূচি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বুধবার তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন। বেলা ১১টায় আকাশপথে তিনি বরিশালে যাবেন এবং সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, ‘বেলা ১টায় আকাশপথে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তারপর আবার আকাশপথে ঢাকায় ফেরত আসবেন আমাদের নেতা।’বরিশাল ও ফরিদপুরে জনসভার মধ্য দিয়ে তারেকের ঢাকার বাইরের প্রচার শেষ হবে বলে জানিয়েছেন মাহদী আমীন।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন।

আমারদেশ২৪ নিউজ। 

আরও পড়ুন