নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল দিলেন ‘উপহার’ মাচাদো।

শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক বৈঠকে এই প্রতীকী উপহার দেন তিনি। পরে ট্রাম্প নিজেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন।

ট্রাম্প এক পোস্টে বলেন, ‘মারিয়া তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল আমাকে দিয়েছেন— আমি যে কাজগুলো করেছি তার স্বীকৃতিস্বরূপ। এটি পারস্পরিক সম্মানের এক দারুণ উদাহরণ।’ হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এই মেডেল নিজের কাছেই রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।

তবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট স্পষ্ট করেছে, নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। অর্থাৎ পুরস্কারের মালিকানা মাচাদোর কাছেই থাকছে; ট্রাম্পের কাছে মেডেল দেওয়া ছিল পুরোপুরি প্রতীকী উদ্যোগ।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন