নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছে বিপিএল।

স্পোর্টস ডেস্ক।

স্থগিতাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফের শুরু হচ্ছে আজ শুক্রবার, ১৫ জানুয়ারি যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি, সেগুলোই গড়াবে ১৬ জানুয়ারি। সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনসহ শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে বিসিবির বৈঠক শেষে বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্তের কথা জানান মিঠু। তিনি বলেন, সংশোধিত সূচি অনুযায়ী ১৫ জানুয়ারির ২ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির দুই ম্যাচ মাঠে গড়াবে ১৮ জানুয়ারি। এ ছাড়া ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দর্শকরা ১৬ জানুয়ারির খেলা উপভোগ করতে পারবেন।

তবে প্লে-অফের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারির মধ্যে এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন