প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ ছয়দিন বন্ধ থাকবে। আজ সোমবার ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এক বার্তায় এই তথ্য জানায়।
বার্তায় বলা হয়েছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সব ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের আবেদন জমা দেওয়া সম্ভব হবে না। প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমারদেশ২৪ নিউজ।









