নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চার শিক্ষার্থীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ।

 

নিউজ ডেস্ক।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেটে ছুরি ঠেকিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ৪ শিক্ষার্থীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগউঠেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং বাকি ৩ জনকে মারধর করা হয়েছে।ঘটনার নেপথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী আরিফ ফয়সালের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।জিজ্ঞাসাবাদে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

অভিযুক্ত আরিফ ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী। তার আবাসিক হল কবি জসিমউদ্দিন হল হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শেখ মুজিবুর রহমান হলের ৬১২ নম্বর কক্ষে অবস্থান করতেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে গঠিত নির্বাচন সমন্বয় কমিটিতেও তিনি যুক্ত ছিলেন।

যেভাবে ঘটনার সূত্রপাত:

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ও ভুক্তভোগী চার শিক্ষার্থী হলেন—সৌরভ হাসান, মিফতাহুল শাহরিয়ার নিয়াজ, দিয়ান পারভেজ ও মাহি ইসলাম। তারা সবাই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী মিফতাহুল শাহরিয়ার নিয়াজ জানান, তারা উদ্যানের ভেতর দিয়ে রমনার দিকে হাঁটার সময় কয়েকজন যুবক তাদের ডেকে বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানতে চায়। একপর্যায়ে তাদের বসতে বাধ্য করা হয় এবং কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর শুরু করা হয়।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন