নিউজ ডেস্ক।
নওগাঁর একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া আক্তার।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ফজরের নামাজ পড়ার পর স্থানীয় এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে সেখানে এগিয়ে গেলে হাবিব, তার স্ত্রী, ছেলে ও মেয়ের গলা কাটা মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক বৃদ্ধার চিৎকারে
গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানায় সংবাদ দেয়। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য। তাদের মরদেহ বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত সমস্যা বা ব্যক্তিগত শত্রুতার দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
আমারদেশ২৪ নিউজ।








