নিজস্ব প্রতিবেদক।
তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্যের মূল্যবৃদ্ধি কিছুটা অনিবার্য। তবে বাসভাড়া যেন কোনোভাবেই অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়টি সরকার কঠোরভাবে তদারকি করবে।
আমারদেশ২৪ নিউজ।








