উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিম।
আজ শুক্রবার সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির এবং পটিয়ার কর্তালা বেলখাইন সদ্ধর্মালংকার বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে ভিড় করেন সব বয়সী নারী-পুরুষ। এসময় পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা।বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আজকের এই বৈশাখী।
সাম্য, মৈত্রী ও অহিংসার বার্তা বহনকারী বুদ্ধের দর্শন আজও বিশ্ব মানবতার জন্য প্রাসঙ্গিক। তাঁর বাণী—হিংসা দিয়ে হিংসার অবসান হয় না, বরং অহিংসাই শান্তির পথ—এই চেতনাকে ধারণ করেই দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনব্যাপী বুদ্ধপূজা, শীল গ্রহণ, পিণ্ডদান এবং ভিক্ষু সংঘকে দানসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।
এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।” একই সঙ্গে তিনি বৌদ্ধ ধর্মের পঞ্চশীল নীতির গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন-এর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। সকালে বুদ্ধপূজা ও শীল গ্রহণের মাধ্যমে শুরু হওয়া আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বর্ণাঢ্য আয়োজন, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছে দেশের বৌদ্ধ সম্প্রদায়।
আমারদেশ২৪ নিউজ।








