নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আসিফ মাহমুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক। অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি। কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চট্রগ্রামে আটক। সব সংস্থার সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্রগ্রাম সিডিএ চেয়ারম্যান। চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ঐতিহাসিক সংগ্রামের স্মৃতি বিজড়িত মহান মে দিবস আজ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা। পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই-এ সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ।

কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

 

আখাউড়া স্থলবন্দরের কাস্টমস গুদামে সংরক্ষিত কয়েক কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের কাস্টমস কম্পাউন্ডে বড় গর্ত করে পণ্যগুলো মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়। ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল আতশবাজি, জরদা, সিগারেট, কসমেটিকস, পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্য। কাস্টমস সূত্রে জানা গেছে, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য তিন থেকে চার কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। দীর্ঘদিন গুদামে সংরক্ষণের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ধ্বংস কমিটির উপস্থিতিতে পণ্যগুলো বিনষ্ট করা হয়েছে।

আখাউড়া কাস্টমসের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান বলেন, জব্দ করা পণ্যের অধিকাংশই আমদানি নিষিদ্ধ বা ব্যবহারের অনুপযোগী ছিল। এর মধ্যে আতশবাজি, শাড়ি-লুঙ্গি ও কিছু মেয়াদোত্তীর্ণ পণ্যও রয়েছে। যথাযথ নিয়ম মেনে এসব পণ্য ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ আমদানি প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ফায়ার সার্ভিস, পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন