নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আসিফ মাহমুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক। অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি। কোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চট্রগ্রামে আটক। সব সংস্থার সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্রগ্রাম সিডিএ চেয়ারম্যান। চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ঐতিহাসিক সংগ্রামের স্মৃতি বিজড়িত মহান মে দিবস আজ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা। পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই-এ সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ।

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি।

নিজস্ব প্রতিবেদক।

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলিবা পদায়ন করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে আজ গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।

এতে বলা হয়, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায়, ঢাকা এপিবিএন-১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২-এর অধিনায়ক, ঢাকা এপিবিএন-১৩-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) করা হয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন