নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথম ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। মা-মেয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বছরের ইতিহাসে এবারই প্রথম ৩ দেশে ভিন্ন সময়ে ৩টি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। বিসিএস ক্যাডারের যুগ্মসচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি। কাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। বিশ্বের সেরা দলগুলোর লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ। বিশ্বমঞ্চে নামার আগেই আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে বড় উদ্বেগ।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

দুই দিন পরেই বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিন। অথচ এখনও শুরুর একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি কোচ লিওনেল স্কালোনি। শেষ মুহূর্তের অনুশীলনে দুটি ভিন্ন কৌশল পরীক্ষা করে প্রতিপক্ষের জন্য নিজের পরিকল্পনাকে রহস্যই রাখছেন বিশ্বকাপ জীয় এই কোচ।

শনিবারের অনুশীলনে প্রথমে ৪-৪-২ ছকে দল সাজান স্কালোনি। রক্ষণে ছিলেন গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্টিনেজ। পরে তিনি রক্ষণভাগে পরিবর্তন এনে পাঁচ ডিফেন্ডারের একটি বিকল্প পরিকল্পনাও পরীক্ষা করেন। সবচেয়ে বড় প্রশ্ন এখন আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে। বাঁ প্রান্তের অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো চোটের কারণে অন্তত প্রথম ম্যাচে খেলতে পারবেন না। ফলে লেফট-ব্যাক পজিশনে ফাকুন্দো মেদিনা ও লিসান্দ্রো মার্টিনেজের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। ডানদিকে আবার নাহুয়েল মোলিনা কিংবা গনসালো মন্টিয়েলের মধ্যে একজনকে বেছে নিতে হবে কোচকে।

অনুশীলনের আরেক অংশে স্কালোনি ৩-৫-২ ফরমেশনও ব্যবহার করেন। সেখানে তিন সেন্টার-ব্যাকের সঙ্গে দুই আক্রমণাত্মক উইং-ব্যাক হিসেবে খেলানো হয় জিওভানি সিমিওনে ও নিকোলাস গনসালেসকে। তবে এই ছকে ম্যাচ শুরু করার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। বরং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এটি হতে পারে বিকল্প পরিকল্পনা। মধ্যমাঠ ও আক্রমণভাগে অবশ্য চিত্র অনেকটাই পরিষ্কার। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পলকে নিয়ে মাঝমাঠ গড়ার সম্ভাবনাই বেশি। সামনে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ। চোটের কারণে প্রস্তুতি ম্যাচগুলো মিস করা হুলিয়ান আলভারেসকে টপকে আপাতত এগিয়ে আছেন লাউতারো।

amardesh24.com

 

আরও পড়ুন