নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথম ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। মা-মেয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বছরের ইতিহাসে এবারই প্রথম ৩ দেশে ভিন্ন সময়ে ৩টি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। বিসিএস ক্যাডারের যুগ্মসচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি। কাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। বিশ্বের সেরা দলগুলোর লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ। বিশ্বমঞ্চে নামার আগেই আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে বড় উদ্বেগ।

প্রথম ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় এক ধাক্কা খেলো দলটির এক বিশাল সমর্থক গোষ্ঠী। বিশ্বকাপের গ্যালারিতে বসে লিওনেল মেসিদের খেলা দেখার স্বপ্ন ভাঙতে যাচ্ছে দেশটির প্রায় ১৩ হাজার সমর্থকের।

নিজেদের সন্তানদের আইনি ভরণপোষণ বা ‘চাইল্ড সাপোর্ট’ দিতে ব্যর্থ হওয়ায় এই সমর্থকদের ওপর নেমে এসেছে নিষেধাজ্ঞা। আর্জেন্টিনা সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্তৃপক্ষ এই বিপুল সংখ্যক সমর্থককে স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করতে যাচ্ছে। বুয়েনস আইরেসের মেয়র হোর্হে মাক্রি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘যারা নিজেদের সন্তানদের মৌলিক খাবার বা ভরণপোষণের দায়িত্ব নিতে পারে না, তাদের হাজার হাজার ডলার খরচ করে স্টেডিয়ামে এসে বিলাসী খেলা দেখার কোনো অধিকার নেই।’

আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশটির আদালতের চিহ্নিত ১৩ হাজার ঋণখেলাপি অভিভাবকের (প্রধানত বাবা) একটি বিশেষ কালো তালিকা তৈরি করা হয়েছে। তালিকাটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্বকাপের ম্যাচগুলোতে স্টেডিয়ামে প্রবেশের জন্য প্রতিটি দর্শকের ডিজিটাল ‘ফ্যান আইডি’ বাধ্যতামূলক। আর্জেন্টিনার স্থানীয় নিরাপত্তা সফটওয়্যার ‘ট্রাইবুনা সেগুরা’-এর ডেটাবেজ মার্কিন কর্তৃপক্ষের ফ্যান আইডি সিস্টেমের সাথে যুক্ত করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন