নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। ইনজুরির কারণে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না নেইমার। ঐতিহাসিক পারফরম্যান্স এবার গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন জোসিমার। প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে সুইজারল্যান্ড ও বসনিয়া ও হার্জেগোভিনা। গণমাধ্যম কমিশন গঠনের এখন বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আবারও দেশের বাজারে স্বনের দাম বেড়েছে। ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন।

প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে সুইজারল্যান্ড ও বসনিয়া ও হার্জেগোভিনা।

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে সুইজারল্যান্ড ও বসনিয়া ও হার্জেগোভিনা লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিটে বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল সুইজারল্যান্ড, তবে বসনিয়ার সংগঠিত রক্ষণভাগ তাদের সব প্রচেষ্টা প্রতিহত করে।

ম্যাচের শুরু থেকেই সুইস অধিনায়ক গ্রানিত জাকা মাঝমাঠ থেকে খেলার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন। ড্যান এনদোয়ে ও ব্রিল এমবোলোর গতিময় আক্রমণে কয়েকবার বসনিয়ার রক্ষণে চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি। অন্যদিকে অভিজ্ঞ স্ট্রাইকার এদিন জেকোকে সামনে রেখে পাল্টা আক্রমণের কৌশল নেয় বসনিয়া। একটি সম্ভাবনাময় মুহূর্তে জেকোর দিকে বাড়ানো বল শেষ মুহূর্তে ক্লিয়ার করে বিপদমুক্ত করেন সুইস ডিফেন্ডাররা।

প্রথমার্ধে সুইজারল্যান্ড বলের দখলে এগিয়ে থাকলেও বসনিয়া শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের মাধ্যমে প্রতিপক্ষকে সতর্ক রাখে। ফলে উভয় দলই বিরতিতে যায় ০-০ সমতায়।

amardesh24.com

 

আরও পড়ুন