নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। ইনজুরির কারণে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না নেইমার। ঐতিহাসিক পারফরম্যান্স এবার গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন জোসিমার। প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে সুইজারল্যান্ড ও বসনিয়া ও হার্জেগোভিনা। গণমাধ্যম কমিশন গঠনের এখন বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আবারও দেশের বাজারে স্বনের দাম বেড়েছে। ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন।

ঐতিহাসিক পারফরম্যান্স এবার গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন জোসিমার।

বিশ্বকাপে ছেলের ঐতিহাসিক পারফরম্যান্স এবার গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন জোসিমা দিয়াস ভোজিনহার মা। ভিসা ও আর্থিক জটিলতায় প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রে যেতে না পারলেও সব বাধা কাটিয়ে কেপ ভার্দের গোলরক্ষকের মাকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

স্পেনের বিপক্ষে ৪০ বছর বয়সী ভোজিনহা দুর্দান্ত পারফরম্যান্স করে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেন এবং বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিতে বড় ভূমিকা রাখেন। ম্যাচ শেষে তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন। তবে আনন্দের মাঝেও আবেগাপ্লুত হয়ে জানান, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে তার মা আনা কান্দিদা এভোরা মাঠে বসে তার খেলা দেখতে পারেননি।

ভোজিনহার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রাইয়ায় অবস্থিত মার্কিন ভিসা টিম এভোরার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা দেয় এবং পরে তার যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন নিশ্চিত করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন