নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
দুবাই যাওয়ার সময় প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আবু বক্কর নামে এক প্রবাসীকে আটক। তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। ইনজুরির কারণে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না নেইমার। ঐতিহাসিক পারফরম্যান্স এবার গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন জোসিমার। প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে সুইজারল্যান্ড ও বসনিয়া ও হার্জেগোভিনা। গণমাধ্যম কমিশন গঠনের এখন বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। দেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আবারও দেশের বাজারে স্বনের দাম বেড়েছে। ইংল্যান্ডের জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিলেন হ্যারি কেইন।

গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে।

বগুড়ায় কনা নামে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে।যৌতুকের টাকা না পেয়ে স্বামী তার প্রতি এসিড ছুঁড়ে মারে বলে অভিযোগ উঠেছে। গত ১৬ জুন মঙ্গলবার রাতে বগুড়া শহরতলির বারপুর দক্ষিণ পাড়ায় স্বামীর বাড়িতে এঘটনা ঘটে।

এসিডে দগ্ধ ওই গৃহবধূ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। স্বামী পালিয়েছে। তবে এঘটনার তিনদিন পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি।

স্বজনরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী জিহাদ ইসলাম তার স্ত্রী কনা খাতুনের পরিবারের কাছে যৌতুক হিসাবে মোটা অংকের টাকা দাবি করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে যৌতুকের টাকার জন্য জিহাদ  ফের তার স্ত্রী কনাকে চাপ দেয়। কিন্তু কনা খাতুন তার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে জিহাদ ঘরে থাকা এসিড নিক্ষেপ করে তার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দেয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি মো: ইব্রাহীম আলী বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে তিনি উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: জালাল উদ্দিনকে ওই হাসপাতাল ও ভুক্তভোগীর বাড়িতে পাঠান।

amardesh24.com

 

আরও পড়ুন