চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বগুড়া চেম্বারের নির্বাচন পরিচালনায় পক্ষপাতমূলক কর্মকান্ডের অভিযোগে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন। আজ ৪ জুলাই (শনিবার) মোছা. আছিয়া খাতুনের ৩ জুলাই সইকৃত এক পত্রে বিষয়টি জানানো হয়।
এর আগে, নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে একটি প্যানেলকে বিজয়ী করতে নানা অনিয়মের অভিযোগ ওঠে। বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নির্বাচরনি আচরণবিধি লঙ্ঘন করে একটি প্যানেলকে বিশেষ সুবিধা দিয়েছেন এমন অভিযোগে গতকাল শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সেলিম-এরশাদ প্যানেলের সভাপতি প্রার্থী মো. সেলিম রেজা ৫ জুলাই (রবিবার) অনুষ্ঠিতব্য বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে অবিলম্বে পরিচালনা কমিটি বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।
amardesh24.com









