নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নকআউট পর্বে খেলতে পারাটাই কেপ ভার্দের জন্য বিশাল মাইলফলক। ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে। ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নরওয়ের তারকা। স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার।

ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নরওয়ের তারকা।

বিশ্বকাপ ফুটবলের শেষ ১৬-র লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নরওয়ের তারক স্ট্রাইকার আর্লিং হালান্ড। শক্তিশালী সেলেসাওদের বিপক্ষে নরওয়ের জয়ের সুযোগকে ‘খুবই সামান্য’ বা ‘অসম্ভবপ্রায়’ বলে উল্লেখ করেছেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন।

গত মঙ্গলবার শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে মাত্র ছয় গজ দূর থেকে করা হালান্ডের জয়সূচক গোলেই দীর্ঘ ২৮ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় নরওয়ে।

ম্যাচ শেষে পরবর্তী প্রতিপক্ষ ব্রাজিলকে নিয়ে কথা বলতে গিয়ে হালান্ড বেশ বাস্তববাদী সুর টানেন। তিনি জানান, বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে এখন তাদের সেরা দলগুলোর মুখোমুখি হতে হবে এবং ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়াটা ভীষণ কঠিন হবে। নরওয়ে শেষ পর্যন্ত সফল হবে কি না তা নিশ্চিত না করলেও, দলের সবাই এই কঠিন চ্যালেঞ্জের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন