নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা সানু-জয় চৌধুরী প্যানেল বিজয়ী। রোহিঙ্গা ক্যাম্পে ভারীবর্ষণের ফলে পৃথক ৩টি স্থানে পাহাড় ধস। নকআউট পর্বে খেলতে পারাটাই কেপ ভার্দের জন্য বিশাল মাইলফলক। ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে। ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নরওয়ের তারকা। স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা সানু-জয় চৌধুরী প্যানেল বিজয়ী।

BD চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা সানু-জয় চৌধুরী প্যানেলথেকে সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অভিনেতা সনি রহমান। এর আগে তিনি শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে শিল্পী সমিতির বিভিন্ন কার্যক্রম এবং শিল্পীদের সুখ-দুঃখে সক্রিয়ভাবে পাশে থাকার কারণে তিনি সদস্যদের প্রশংসা অর্জন করেন।
নির্বাচনে ভোট দেওয়া শিল্পীদের অনেকেই জানান, কোনো শিল্পী অসুস্থ হলে, বিপদে পড়লে কিংবা কারও মৃত্যু হলে সবার আগে সনি রহমানকে এগিয়ে যেতে দেখা গেছে। পাশাপাশি বিএফডিসিতে একটি মসজিদ নির্মাণের উদ্যোগেও তার ভূমিকার কথা উল্লেখ করেন তারা।
ভোটারদের ভাষ্য, শিল্পীদের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করায় এবার তারা সনি রহমানকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বেও তিনি শিল্পী সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করে যাবেন।
সনি রহমান বলেন, ‘আমার প্রতি আস্থা রেখে যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই বিজয় শুধু আমার নয়, চলচ্চিত্র পরিবারের সব শিল্পীর। অতীতের মতো ভবিষ্যতেও শিল্পীদের সুখ-দুঃখে পাশে থাকব। শিল্পী সমিতিকে আরও কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ভুলে আমরা সবাই একসঙ্গে বাংলা চলচ্চিত্রের স্বার্থে কাজ করব-এটাই আমার অঙ্গীকার।
amardesh24.com

আরও পড়ুন