নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা সানু-জয় চৌধুরী প্যানেল বিজয়ী। রোহিঙ্গা ক্যাম্পে ভারীবর্ষণের ফলে পৃথক ৩টি স্থানে পাহাড় ধস। নকআউট পর্বে খেলতে পারাটাই কেপ ভার্দের জন্য বিশাল মাইলফলক। ম্যাচ শেষ হওয়ার পর চূড়ান্ত হয়েছে। ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নরওয়ের তারকা। স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

 হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটা ব্রাজিল শুরু করেছিল বড় প্রত্যাশা নিয়ে। সামনে ছিল শেষ আটে ওঠার সুযোগ, ২০০২ সালের পর বিশ্বকাপ নকআউটে ইউরোপীয় দলের বিপক্ষে না জেতার অস্বস্তি কাটানোর সুযোগ। কিন্তু সব হিসাব শেষ পর্যন্ত ভেঙে দিলেন হালান্ড। তবে খেলা না জেতার বেদনা থাকলেও আর্থিক দিক থেকে খুব একটা হতাশ হতে হচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ)।
ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর বাইরে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণকারী সব দলকে আরও ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার দেয়া হচ্ছে, যার মধ্যে ১৫ লাখ মার্কিন ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ।
সব মিলিয়ে ব্রাজিল পাবে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার প্রায় ১২৪ টাকা ধরে) প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা।
এবারের বিশ্বকাপে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৯ হাজার ১৫ কোটি ৮০ লাখ টাকা) পুরস্কার হিসেবে বিতরণ করছে ফিফা। এটি ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
এদিকে চ্যাম্পিয়ন দলই পাবে ৫ কোটি মার্কিন uডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে প্রায় ৪১৮ কোটি এবং চতুর্থ স্থান অধিকারী দল পাবে প্রায় ৩৮৯ কোটি টাকা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে প্রায় ২৭৪ কোটি টাকা করে।
amardesh24.com

আরও পড়ুন