নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বহরপুর গ্রামের অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন। পর্তুগাল বাদ পড়ায় মন ভেঙেছে টালিউড অভিনেত্রী ইধিকা। অতিরিক্ত সময়ে দুই গোলে শেষ পর্যন্ত ৩—১ ব্যবধানের জয় পেয়েছে আর্জেন্টিনা। আরলিং হালান্ডের জনপ্রিয়তা এখন পেরুতে এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে। রাজধানীতে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পদমর্যাদার কর্মকর্তারা যে কোনো সমাজবিরোধীকে আটকের নির্দেশ দিতে পারবেন। ফ্রান্সের জাতীয় দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি মন্তব্য। চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন: নাহিদ ইসলাম। তরুণ প্রজন্মেরই প্রতিবাদের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ বর্ধিত করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে সাতটি দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

Visa নিয়ে বাংলাদেশসহ সাতটি দেশের জন্য নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, নতুন চালু করা সমন্বিত ভ্রমণ প্যাকেজের সুবিধা প্রাথমিক পর্যায়ে সাতটি দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে এর ফলে সৌদি আরবে ভ্রমণ আরও সহজ হবে। গতকাল শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব প্রাথমিকভাবে সদ্য চালু হওয়া ভিসা প্যাকেজ কর্মসূচির জন্য সাতটি দেশকে নির্বাচন করেছে। এসব দেশের নাগরিকরা এই কর্মসূচির আওতায় একটি সমন্বিত ভ্রমণ বুকিংয়ের অংশ হিসেবে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন।

প্রাথমিক পর্যায়ে মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকদের জন্য এ সুবিধা চালু করা হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের জন্য এ সেবা চালু করা হবে।

এই কর্মসূচির আওতায় ভ্রমণকারীরা একটি বুকিংয়ের মাধ্যমেই তাদের পুরো ভ্রমণের ব্যবস্থা সম্পন্ন করতে পারবেন। এর মধ্যে রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন জমা দেওয়া বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। ভ্রমণকারীরা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করার পর ইমেইলে তাদের ভিসা, ভ্রমণ বীমা এবং ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত রিজারভাল ও আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সি এ পরিষেবা প্রদানের অনুমতি পেয়েছে। ভিসাটির মেয়াদ হবে তিন মাস। এ ভিসায় একবার প্রবেশ করা যাবে এবং দুই দিন থেকে ৮৮ দিন পর্যন্ত থাকার অনুমতি থাকবে।

amardesh24.com

 

 

আরও পড়ুন