নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বহরপুর গ্রামের অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন। পর্তুগাল বাদ পড়ায় মন ভেঙেছে টালিউড অভিনেত্রী ইধিকা। অতিরিক্ত সময়ে দুই গোলে শেষ পর্যন্ত ৩—১ ব্যবধানের জয় পেয়েছে আর্জেন্টিনা। আরলিং হালান্ডের জনপ্রিয়তা এখন পেরুতে এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে। রাজধানীতে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পদমর্যাদার কর্মকর্তারা যে কোনো সমাজবিরোধীকে আটকের নির্দেশ দিতে পারবেন। ফ্রান্সের জাতীয় দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি মন্তব্য। চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন: নাহিদ ইসলাম। তরুণ প্রজন্মেরই প্রতিবাদের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ বর্ধিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ বর্ধিত করা হয়েছে।

(জিএসটি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ বর্ধিত করা হয়েছে চলমান দক্ষিণাঞ্চলের অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখিয়ে আগামী ১৬ জুলাই পর্যন্ত ভর্তির সময়সীমা বাড়িয়েছে গুচ্ছভুক্ত ভর্তি কমিটি।

গতকাল রোববার গুচ্ছভুক্ত ভর্তি কমিটির সদস্যসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের কোর কমিটির সভার (১২ জুলাই) সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে।

পূর্বের সিদ্ধান্ত মোতাবেক জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। তবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।উল্লেখ্য, এর আগে চূড়ান্ত ভর্তির সময়সীমা ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত নির্ধারণ করে দিয়েছিল ভর্তি পরীক্ষা কমিটি।

amardesh24.com

 

আরও পড়ুন