নিজস্ব প্রতিবেদক :ঢাকা।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৩৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এসময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ১৮ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৪৩ জন, মিরপুরে ৯১ জন, গুলশানে ৩১ জন, উত্তরায় ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জন রয়েছে।
amardesh24.com









